সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খোকসায় অবৈধভাবে বেড়িবাঁধ ও সড়কের পাশের গাছ কর্তন | চ্যানেল খুলনা

খোকসায় অবৈধভাবে বেড়িবাঁধ ও সড়কের পাশের গাছ কর্তন

চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়ার খোকসা উপজেলায় অবৈধভাবে চলছে আম-কাঁঠালের বড় বড় গাছ কর্তন। দীর্ঘদিন ধরে একটি চক্র ‘সিরাজপুর হাওড় নদীর’ বেড়িবাঁধ এলাকাসহ পাকা রাস্তার দুই পাশের এসব গাছ কেটে বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চক্রটি উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে আম ও কাঁঠালের আট থেকে নয়টি বড় বড় গাছ কাটতে শুরু করে। পরে গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের জানালে বেলা ১২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করেন। একই সঙ্গে গাছের কাটা অংশবিশেষ উদ্ধার করে সবুজ নামে স্থানীয় যুবকের জিম্মায় রাখা হয়।

বেড়িবাঁধের একাধিক পয়েন্টে এমনভাবে অবৈধ পন্থায় গাছ কাটা চলছে বলে দাবি করেছে একাধিক সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, ‘সিরাজপুর হাওড় নদীর দুই তীরের প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ এবং পাকা রাস্তার দুই পাশে প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকার গাছ রয়েছে। এসব গাছের মালিক সরকার। কিন্তু প্রভাবশালীরা নির্বিচারে যেভাবে গাছ কাটা শুরু করেছে তাতে অল্প সময়ের মধ্যে বিশাল এই এলাকা মরুভূমিতে পরিণত হবে। পাশাপাশি সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব।

তিনি অবৈধভাবে গাছ কাটা বন্ধ করাসহ এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ দিকে, স্থানীয় মেহের আলীর ছেলে সাজ্জাদ হোসেন দাবি করেন, গ্রামবাসী তাদের নামের রেকর্ডিও জমিতে রাস্তা নির্মাণ করেছে। তাই তারাও নিজেদের রেকর্ডিও জমির ওপর থেকে গাছ বিক্রয় করেছেন।

এ ব্যাপারে খোকসা থানার এসআই ওয়াজেদ আলী বলেন, ‘সরকারি বেড়িবাঁধ ও পাকা রাস্তার পাশ থেকে কাটা গাছের অংশ জব্দ করে একজনের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।