সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ২ আসনের হাতপাখা'র প্রার্থী মুফতী আমানুল্লাহ'র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় | চ্যানেল খুলনা

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

বুধবার (২৯ অক্টোবর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ নগরীর সোনাডাঙ্গা থানার ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বসুপাড়া নূরানী বহুমুখী মাদ্রাসা, পশ্চিম বানিয়া খামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, শেখপাড়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, মহানগর ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আকবর আলী পাঠান, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার আয়নাল মোল্লা, আলহাজ্ব আব্দুল জব্বার, মোঃ শাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ আলম মিয়া, মোঃ মিতুল হাওলাদার, বাপ্পি মোল্লা, মিজানুর রহমান, মোঃ নুরুল করিম, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

মুফতী আমানুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।