সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-১ এর সাবেক এমপির ছেলে দ্বীপ্ত গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনা-১ এর সাবেক এমপির ছেলে দ্বীপ্ত গ্রেপ্তার

খুলনা-১ আসনের সাবেক এমপি ননী গোপাল মন্ডলের ছেলে নাশকতা মামলার আসামী দ্বীপ্ত মন্ডল (৩২) গ্রেপ্তার হয়েছে।

পুলিশ সূত্রে জানান, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে আসার পথে সেখানকার ইমিগ্রেশন পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই দাকোপ পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গত ২৬ নভেম্বর ২০২৪ এই থানায় দায়ের হওয়া নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে রবিবার সকালে খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সরকার পতনের পর থেকে সে ভারতে অবস্থান করছিল বলে জানা যায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খুলনায় ৭০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফাইলেই আটকে আছে খুলনা জিয়া হল কমপ্লেক্স প্রকল্প

জুম্মার নামাজে যাওয়ার পথে তেল জব্দ, পুলিশের হাতে তুলে দিলেন হুইপ বকুল

বিএনপির এজেন্ডা হলো করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো: হুইপ বকুল

খুলনায় এলপি গ্যাসের দাম বেড়ে ১৯০০ টাকা, ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।