সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা-১ আসনের এমপিকে গণ সংবর্ধনা | চ্যানেল খুলনা

খুলনা-১ আসনের এমপিকে গণ সংবর্ধনা

সামাজিক নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনার দাকোপে ঐতিয্যবাহি নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন, শীতবস্ত্র বিতরণ, বিনা খরচে চিকিৎসা সেবা, দুঃস্থ ও পীড়িতদের মাঝে আর্থিক চেক বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক চেক বিতরণ, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, খুলনা- ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ননী গোপাল মন্ডলের গণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন (ভার্চুয়ালী) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। নব জাগ্রত যুব সংঘের সভাপতি শিক্ষক প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত খুলনা-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, আওয়ামীলীগ নেতা অসিত বরন সাহা, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মাসুম আলী ফকির, মানষ কুমার রায়, এ্যাড জি এম কামরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড শুভদ্রা সরকার, সাবেক জেলা পরিষদ সদস্য কেএম কবির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ রায়, উমা শংকর রায়, দেবপ্রসাদ গাইন, শিবেন্দ্র প্রসাদ রায়, হিমাংশু সরকার, এ্যাড দেব প্রশাদ রায়, প্রধান শিক্ষক চিরঞ্জিব রায়, জুলফিকার আলী জুলু, অমূল্য বাছাড়, বিথিকা রায়, তাপস জোয়াদ্দার, জাহিদুর রহমান মিলটন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব সংঘের নিহার রায়, ধর্মেন্দ্র মন্ডল, চিত্তরঞ্জন রায়, ফরিদ আহম্মেদ, সঞ্জয় মন্ডল, সমির মন্ডল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।