সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিল্পপতি শেখ মজনুর মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক | চ্যানেল খুলনা

খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিল্পপতি শেখ মজনুর মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

খবর বিজ্ঞপ্তি:: খুলনা সিটি করপোরেশন এর ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আকাঙ্ক্ষা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মজনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শেখ মজনুর মৃত্যুতে খুলনাবাসী তথা সারা দেশ একজন শিল্পদোক্তা, একনিষ্ঠ এবং নিবেদিত প্রাণ সমাজসেবীকে হারালো। তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অবদানের জন্য খুলনার  সর্বস্তরের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য , শেখ মজনু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এছাড়া শ্রম প্রতিমন্ত্রী জাতীয় সংসদের সাবেক হুইপ এবং খুলনা অঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা মো. আশরাফ হোসেনের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।