সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সিটির ১০৮২ কোটি টাকার বাজেট ঘোষণা | চ্যানেল খুলনা

খুলনা সিটির ১০৮২ কোটি টাকার বাজেট ঘোষণা

চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জন্য সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর এক হাজার ৮২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
খুলনা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে এটাই সবচেয়ে বড় বাজেট। সোমবার দুপুরে নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩৪৬ কোটি টাকা। এছাড়া সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৩৬ কোটি টাকা।
সিটি মেয়র বলেন, ২০২২-২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৮৬১ কোটি টাকা। বাজেট সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৬৯৭ কোটি টাকায়। ঘোষিত বাজেটে অর্জিত হয়েছে ৮১ শতাংশ।
মেয়র আরও বলেন, বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে কাউন্সিলর ও খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।