সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শুক্রবার (২রা এপ্রিল) বেলা ১১টায় নগরীর আপ্যায়ন কমিউনিটি সেন্টারে খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ নুরুল হক কচি ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি তার স্বাগত বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পড়ে শুনান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোশারফ হোসেন, আ. ইকবাল তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, অধ্যাপক আযম খান।

আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জিকু, মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সমশের খান মামুন, কোষাধ্যক্ষ ও দপ্তর সৈয়দ মাহবুব আহম্মেদ, পরিবেশক ও শালিসি সম্পাদক মাহবুবুর রহমান মানিক, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নকীব জসীম উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নাজমুল হুদা, কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন রাজীব, আলহাজ্ব মোঃ কবির হোসেন, অফিস সচিব সেখ মসলে উদ্দিনসহ সমিতির সম্মানিত সভ্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে র্র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এবার করোনার কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।