সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইব্রাহিম সরদার(২১), পিতা-নাসির সরদার, সাং-বাঁধাল এস.এম হাবিবের বাড়ীর পাশে, থানা-রুপসা, জেলা-খুলনা; ২) মোঃ ইমন মোল্লা(২২), পিতা-মোঃ হারুন অর রশিদ মোল্লা, স্থায়ী সাং-বাগদা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, এ/পি সাং-পিপলস্ ৫ম তলা কলোনী, ০২ নং লাইনের টিনসেড রুম নং-০৬ , থানা-খালিশপুর; ৩) মোঃ রকি শেখ(৩৯), পিতা-মৃতঃ হায়দার আলী শেখ, মাতা-আনু বেগম, সাং-গোবরচাকা(নবিনগর), ওয়ার্ড নং-১৮, মিসেস সাথী বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৪) মোঃ তৌফিকুল ইসলাম(৪০), পিতা-মৃতঃ শেখ আব্দুর রাজ্জাক, সাং-চন্দনশ্রী, পোস্ট-আজগোড়া, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-২৬১/২, শের-এ বাংলা রোড, নির্জন আবাসিক এলাকার গেইটের বিপরীতে, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।