সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও খুলনা সরকারী মহিলা কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক সানজিদা আক্তার সোমার পিতা, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মিনা (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি দীর্ঘদিন খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত থেকে মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর খুলনা ছোট বয়রা লোকস্ট কলোনির জামে মসজিদে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং গোপালগঞ্জ জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মিনা’র মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার মরহুমের বিহেদী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। শোকবিবৃতি দাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।