সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৬৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তে সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৪ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ৪৬১ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

কেসিসি ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু ঢাকায় আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।