সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার বিমল সাহা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ভোটগণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মো. বেল্লাল হোসেন সজল। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ও খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এছাড়াও পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খুলনা গেজেটের মাল্টিমিডিয়া ইনচার্জ বশির হোসেন।

এবারের নির্বাচনে নির্বাহী সদস্য ৬টি পদে নির্বাচিতরা হলেন- খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, খবরের কাগজের ব্যুরো প্রধান মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের সাব-এডিটর মো. আনিস উদ্দিন, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, দৈনিক প্রবর্তনের জিয়াউস সাদাত ও গ্রীন টিভি খুলনার প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।

এবারের নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬৭ জন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালেয়র স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান ও সদস্য জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।