সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২০ আগামী ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সমাপণী বক্তব্য রাখবেন ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন খুলনা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করবেন প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম। ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা স্বাগত বক্তব্য রাখবেন।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় অতিথিদের আসন গ্রহণ, পরিত্র কোরআন তেলওয়াত, পবিত্র গীতা পাঠ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৩টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলানায়তনে বিজনেস সেশন চলবে। এই সেশনে শুধুমাত্র ক্লাবের স্থায়ী সদস্যরা অংশ নিবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।