সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের উদ্বোধন

ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ‘ব্যাংকুয়েট হল’ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোন ব্যাংকুয়েট হল ছিল না। এই হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ খুব স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে। ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকুয়েট হলটি খুলনা প্রেসক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে একই সাথে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরণের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এটির মাধ্যমে তাদের সামর্থের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। তিনি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকুয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকান্ডে ব্যবহার করার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার এমডি মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।