সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ বিশ্বাস শিমুল গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনা জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ বিশ্বাস শিমুল গ্রেপ্তার

ডেভিল হান্টের অভিযানে খুলনা জেলা যুবলীগের সদস্য শাহনেওয়াজ বিশ্বাস শিমুলকে (৫২) গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩ টার দিকে তাকে নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন নুরনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমুল ডুমুরিয়া উপজেলার বাসিন্দা আ: মজিদ বিশ্বাসসের ছেলে।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলনা মহনগর গোয়েন্দা পুলিশের ওসি মো: তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তার শিমুল খুলনা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রর্থী এবং সাবেক ভুমি মন্ত্রী ও এমপি নারায়ন চন্দ্রের একান্ত সহযোগী। সে গোপনে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৭ জুলাই শিমুলসহ অন্যান্য আসামিরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খুলনা মহানগর বিএনপির আহবায় শফিকুল আলম মনার বাড়িতে হামলা চালায়। এ সময়ে বিএনপি’র ওই নেতা বাড়িতে না থাকায় হামলা চালানো হয় তার শশুর বাড়িতে। সেখানে তাকে না পেয়ে বাড়িতে তন্ডব চালানোর এক সময়ে আসামিরা মনার শশুর বাড়িতে ৯ লাখ টাকার ক্ষতি সাধন এবং হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় গেল বছরের ১২ ডিসেম্বর খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নং ১৯। শিমুলকে এ মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে খুলনাসহ অন্যান্য থানায় একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

দুর্নীতি মামলায় খুলনায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিঠু গ্রেফতার

খুলনায় অস্ত্র, গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।