সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (মঙ্গলবার) রাতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক জানান, করোনা মহামারির দুর্যোগকালে ছিন্নমূল দরিদ্র মানুষ শীতে যাতে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কর্মকর্তাদের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
খুলনা নগরীর রেল স্টেশন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, থানার মোড়, জেলখানাঘাটসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।