সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা আ.লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত | চ্যানেল খুলনা

খুলনা জেলা আ.লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সম্মেলনের সাড়ে ১২ মাসের শেষে খুলনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার (৩ জানুয়ারী ২০২১) ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এতে কার্যকরী পদে রাখা হয়েছে ৩৯ জনকে। ৩৬ টি সদস্য পদের মধ্যে ১টি ফাঁকা রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ১০ই ডিসেম্বর নগরীর সার্কিট হাউজ মাঠে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারীর নাম ঘোষণা করা হয়। এবং দ্রুত তাদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছিল। করোনার কারণে সাংগঠনিক তৎপরতা বন্ধ হওয়ায় তা সম্ভব হয়নি।
পরে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন। দুই নেতা তাঁদের পছন্দমতো আলাদা নাম প্রস্তাব দাখিল করেন কেন্দ্রীয় কমিটিতে। সংকট নিরসনে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে আলোচনার মাধ্যমে সমন্বয় করে এই কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

জরুরি বৈঠকে বসেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।