সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জলমা ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী শফিউল | চ্যানেল খুলনা

খুলনা জলমা ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী শফিউল

খুলনা ১নং জলমা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে চেয়ারম্যান প্রার্থী লবণচরা থানার সেক্রেটারী আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম।

শুক্রবার (৮ জানুয়ারী) সকাল ৮ টায় রিয়া বাজার নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জলমা ইউনিয়ন শাখার উদ্দোগে এক মতবিনিময় সভা লবণচরা থানার সভাপতি আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ আবু সাঈদ, নগর শ্রমিক আন্দোলনের সেক্রেটারী গাজী মুরাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী, আলহাজ্ব সেলিম হোসেন বাবুল, মোঃ নজরুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলাম, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব শফিউল ইসলাম, আব্দুস সালাম, মোঃ হায়দার আলী, মোঃ আল আমিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মোঃ আব্দুর রহমান, মোঃ মোজাফ্ফার হোসেন, আব্দুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী আন্দোলন লবণচরা থানার সেক্রেটারী আলহাজ্ব শফিউল ইসলামকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয় এবং নির্বাচন পরিচালনার জন্য মাওঃ দ্বীন ইসলামকে আহবায়ক ও মোঃ গাজী মুরাদ হোসেন কে সদস্য সচিব করে জলমা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।