সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ক্লাবের সাবেক সেক্রেটারি কাজী আহমেদ হাসান চুন্নুর মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনা ক্লাবের সাবেক সেক্রেটারি কাজী আহমেদ হাসান চুন্নুর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ক্লাব লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী আহমেদ হাসান চুন্নু (৭১) মারা গেছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তার ভাইয়ের ছেলে সোহেল নূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ দিন ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী আহমেদ হাসান চুন্নু। বুধবার সকালে তিনি মারা যান। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার রায়েরবাজার কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হবে।
কাজী আহমেদ হাসান চুন্নু খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ, খুলনা ক্লাব, রোটারি ক্লাবসহ বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন।
তিনি খুলনার লোয়ার যশোর রোডের বাংলাদেশ ব্যাংক মোড়ে নিজ বাসভবনে থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।