সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা আর্মি ইউনিভার্সিটিতে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তার ক্ষমতায়ন " বিষয়ক সেমিনার | চ্যানেল খুলনা

খুলনা আর্মি ইউনিভার্সিটিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তার ক্ষমতায়ন ” বিষয়ক সেমিনার

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, খুলনায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯: ভোক্তার ক্ষমতায়ন ‘ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর -মহাসড়কের শিরোমণি নূরজাহান টাওয়ারে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দিনারা জামান।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মেজর (অবঃ) আহসানুল হাসান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক শিয়াব হোসেনসহ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার বিস্তারিত বর্ণনা করেন এবং
সবাইকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন থাকতে আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।