সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ‘অপারেশন ডেভিল হান্টে’ অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

খুলনা ‘অপারেশন ডেভিল হান্টে’ অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ১

নগরের ‘অপারেশন ডেভিল হান্টে’ অস্ত্র-গোলাবারুদসহ ইনসান শরীফ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরের বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার থেকে দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে প্রথম গ্রেপ্তার হল খুলনায়।

গ্রেপ্তারকৃত ইনসান শরীফ সোনাডাঙ্গা ৩য় আবাসিকরে মো. মোশারফ হোসেনরে ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে নগরের বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে ইনসান শরীফ নামে এক সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের বিশেষ অভিযানে ইনসান শরীফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ইনসানের কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১ টি লাল রঙের Apache মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইনসানের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-০৮, সোমবার (১০ ফেব্রুয়ারি), ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনে 19(A) দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২ টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খুলনায় ৭০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফাইলেই আটকে আছে খুলনা জিয়া হল কমপ্লেক্স প্রকল্প

জুম্মার নামাজে যাওয়ার পথে তেল জব্দ, পুলিশের হাতে তুলে দিলেন হুইপ বকুল

বিএনপির এজেন্ডা হলো করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো: হুইপ বকুল

খুলনায় এলপি গ্যাসের দাম বেড়ে ১৯০০ টাকা, ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।