সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ১৮টি মাঝারী ঝুঁকিপূর্ণ এলাকা | চ্যানেল খুলনা

খুলনায় ১৮টি মাঝারী ঝুঁকিপূর্ণ এলাকা

কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমনে খুলনা মহানগর ও জেলায় ১৮টি হলুদ জোন বা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। এসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও কাজ করা যাবে বলে জানিয়েছেন খুলনা সিভিল সার্জন কার্যালয়। গত ১৪দিনের হিসাবে এই এলাকাগুলোকে হলুদ জোনে অবস্থান করছে। প্রতিদিনই এই তালিকা হালনাগাদ করছে দপ্তরটি।

হলুদ জোন বা মাঝারী ঝুঁকিতে রয়েছে- খুলনা মহানগরীতে ৪, ৬, ১১ ও ১৪নং ওয়ার্ড। আর জেলার রূপসায় নৈহাটি, টিএস বাহিবাদিয়া ইউনিয়ন; তেরখাদায় মধুপুর ও তেরখাদা সদর, ফুলতলায় দামোদর ও ফুলতলা সদর; পাইকগাছার কপিলমুনি; ডুমুরিয়ায় রঘুনাথপুর ও রুদাঘরা; দিঘলিয়ায় দিঘলিয়া সদর; বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর ও গঙ্গারামপুর ইউনিয়ন; দাকোপের বাজুয়া ও চালনা। তবে প্রতিদিনই রোগী যুক্ত হওয়া বা সুস্থ হওয়ার ভিত্তিতে এই তালিকা পরিবর্তন হয়।

হলুদ জোন বা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকায় স্বাস্থ্যবিধি:

১। স্বাস্থ্যবিধি মেনে কৃষিকাজ করা যাবে।
২। স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা ও কৃষিপণ্য উৎপাদন কারখানায় ৫০% কর্মী কাজ করবে এবং কারখানাতে ৩৩% কর্মী বর্ধিত শিফটে কাজ করা যাবে।
৩। স্বাস্থ্যবিধি মেনে- অফিসে ৫০% কর্মী কাজ করবে। বাকিরা বাসা থেকে কাজ করবে।
৪। ৩০জনের বেশি জনসমাবেশ করা যাবে না।
৫। স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র প্রয়োজনে বাসা থেকে বের হতে পারবে। রিকসা ভ্যান, সিএনজি টেক্সীতে একজন করে চলাচল করবে। নিজস্ব গাড়ি চলাচল করতে পারবে।
৬। সড়ক পথ , নদী পথ ও রেলপথে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা যাবে।
৭। জোনের ভেতরে ও বাহিরে মালবাহী জাহাজ চলাচল করতে পারবে।
৮। মুদি দোকান, ওষুধের দোকান খোলা থাকবে। রেস্টুরেন্ট ও খাবারের দোকানে কেবলমাত্র হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে।বাজারে শুধুমাত্র প্রয়োজনে যাওয়া যাবে। শপিং মল, সিনেমা হল, জিম/স্পোর্টস কমপ্লেক্স ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৯। টাকা জমাদান ও উত্তোলন স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করা যাবে।
১০। সনাক্ত রোগীরা আইসোলেশনে (বাড়িতে বা আইসোলেশন সেন্টারে) থাকবে।
১১। মসজিদ বা উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত করা যাবে। (সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর)

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।