সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোমনিতে সড়ক দুর্ঘটনায় চা দোকানি নিহত | চ্যানেল খুলনা

শিরোমনিতে সড়ক দুর্ঘটনায় চা দোকানি নিহত

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি বাজার তেতুলতলার সামনে সড়ক দুর্ঘটনায় মো. তুহিন মুন্সি (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। নিহত  তুহিন মুন্সি খুলনার  শিরোমনির মধ্য পাড়া এলাকার মো. আসলাম মুন্সীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় তুহিন মুন্সী শিরোমনি বাজারের তার নিজস্ব ব্যবসায়ী কর্মস্থল চা’য়ের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো বা-১৪-৯৭৭৩) অপর দিক থেকে এসে ধাক্কা দিলে রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মৃতের সুরতহাল প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ঈদে সড়কে মৃত্যু মিছিল: মার্চে প্রাণ গেল ৫৮৭ জনের

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

সমাবেশে যাওয়ার পথে বাসচাপায় দাকোপের জামায়াত আমিরসহ নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।