সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় স্বামী‌কে বেঁধে স্ত্রী‌কে গণধর্ষণের অ‌ভি‌যোগ; গ্রেফতার ১ | চ্যানেল খুলনা

খুলনায় স্বামী‌কে বেঁধে স্ত্রী‌কে গণধর্ষণের অ‌ভি‌যোগ; গ্রেফতার ১

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) রাতে খুলনার খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। রাতে অভিযান চালিয়ে গ্যারেজ মালিক কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চারজন জোর করে তাদের গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলেন। পরে তারা নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আঃ মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা হচ্ছে শিরোমণি পূর্ব পাড়া এলাকার আফজাল মল্লিক এর ছেলে সুমন (২৭), জামাল উদ্দিনের ছেলে সজিব হোসেন জীবন (২২) এবং আফজাল মল্লিক এর ছেলে আলামিন মল্লিক (২২) কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করেছেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।