সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ

অনলাইন ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্সের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে খুলনায় এক সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে নগরীর মুসলমানপাড়ার নিজ বাড়ি থেকে আবদুল জলিল নামের ওই সাংবাদিককে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার বাড়ির পাশের একটি ড্রেন থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়। আবদুল জলিল স্থানীয় দৈনিক খুলনাঞ্চলের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং খুলনা প্রেস ক্লাবের সহকারী ক্রীড়া সম্পাদক।

জলিলের স্ত্রী রুনা বেগম অভিযোগ করেন, সকাল ৯টার দিকে কিছু লোক জলিলকে খুঁজতে বাসায় আসেন। তারা কলাপসিবল গেট ধরে ধাক্কাধাক্কি করেন। তাদের মধ্যে এক নারী নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিলে তিনি তার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। ততক্ষণে অন্যরা দেয়াল টপকে বাড়ির ছাদে চলে যান। পরে বাড়ির বাইরের একটি ড্রেনে ১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে জানিয়ে জলিলকে সঙ্গে নিয়ে যান। রুনা বেগম বলেন, মাদক বিক্রি তো দূরের কথা জলিল ধূমপানও করেন না। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে।

খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান জানান, কিছু দিন আগে ওই এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স টুটুলকে মাদকসহ আটক করে পুলিশ। আবদুল জলিল নিজে ওই সংবাদ করেন এবং অন্যান্য পত্রিকায়ও সরবরাহ করেন। পরে টুটুল জামিনে বেরিয়ে এসে জলিলকে দেখে নেওয়ার হুমকি দেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে তার বাড়ির পাশের ড্রেনে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। অভিযানের সময় বাড়ি থেকে ফেনসিডিলগুলো ড্রেনে ছুড়ে মারা হয় বলে তাদের একজন এসআই দেখেছেন। এ জন্য জলিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।

মামলার পর দুপুরে সাংবাদিক জলিলকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।