সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট’র উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট’র উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃযে মুখে ডাকি মা, সে মুখে মাদক না” এই শ্লে¬াগানের মধ্যদিয়ে খুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মাদকবিরোধী টাস্কফোর্সের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল। এ সময় সম্মানীত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ও কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এস এম শফিউল­¬াহ বিপিএম, সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান।  অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী।
উদ্বোধনী দিনে খুলনায় কর্মরত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপ-পুলিশ কমিশনার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, কেডিএ’র প্রকৌশলী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, জেল সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত মোট ২৩ জন কর্মকর্তার ডোপ টেস্ট করা হয়। খুলনা জেনারেল হাসপাতালের ডাঃ এস এম মুরাদ হোসেন এ ডোপ টেস্ট  কার্যক্রম  সম্পন্ন করেন। তবে এ ২৩ জন কর্মকর্তার ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।