সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বৃদ্ধাকে একসাথে দু’বার করোনা টিকা! | চ্যানেল খুলনা

খুলনায় বৃদ্ধাকে একসাথে দু’বার করোনা টিকা!

খুলনা সোনাডাঙ্গা ময়লাপোতায় এক বৃদ্ধাকে একসাথে দু’বার করোনা টিকার ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা ১২টার দিকে ৭৩ বছর বয়সী জহুরা বেগম নামে এক বৃদ্ধার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। ওয়ার্ড ভিত্তিক গণ টিকাদান কর্মসূচীতে মডার্নার টিকার প্রথম ডোজ খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র – ২ এর অস্থায়ী কার্যালয় সোনাডাঙ্গা ময়লাপোতা ঈদগাহ কেন্দ্রে এই অভিযোগ উঠেছে।
জহুরা বেগম জানান, খুলনার ১৭নং ওয়ার্ডের সোনাডাঙ্গার ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বসবাস করেন তিনি। বাসার পাশেই ওই কেন্দ্রে টিকা নিতে যান। সেখানে পর পর দুই জন টিকা কর্মী তাকে দু’বার টিকা দিয়েছেন।
এসময় তার সাথে ছিলেন প্রতিবেশী সুফিয়া বেগম। তিনি বলেন, জহুরা বেগম তার কাছে জিজ্ঞেস করেন তাকে কয়বার টিকা দেয়া হয়েছে। তখন একবার দেয়ার কথা জানালে জহুরা বেগম তাকে দুইবার টিকা দেয়ার কথা জানান। তখন বিষয়টি জানাজানি হয়।
তবে টিকা কেন্দ্রের দায়িত্ব পালনকারি নার্স বাবলু রানি রায় বলেন, অভিযোগ সত্য নয়। এমন কোন ঘটনা এ কেন্দ্রে ঘটেনি। বিকালে কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার ওই বৃদ্ধার বাড়িতে গেলেও তিনি গণমাধ্যমের সামনে কোন কথা বলতে চাননি।
অন্যদিকে অভিযোগটি মিথ্যা জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ কে এম আব্দুল্লাহ। তিনি বলেন, মহিলা সুস্থ্য আছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।