সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (রবিবার) সকালে খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়।
সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভোকেসি ও টেনিং অফিসার অনিদিতা বিশ^াস, শিশু শিক্ষার্থী আয়শা সিদ্দিকা প্রমুখ। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।
অতিথিরা বলেন, শিশুদের সাথে সহনীয় আচরণ করতে হবে। শিশুরা আগামীতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। শিশুদের জন্য যে অধিকার গুলো রয়েছে তা নিশ্চিত করা গেলে সমাজ থেকে অবক্ষয় দূর হবে। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুর স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।
পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।