সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর উদ্বোধন করেন।
বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’।
অতিথিরা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে। শিশুর প্রতি যে কোন নির্যাতন প্রতিরোধে সকলকে এক হয়ে কাজ করতে হবে।  শিশুর প্রতি কোন অবিচার না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাঁরা আরও বলেন, সাঁতার না জানার কারণে অনেক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। এজন্য সকল শিশুকে সাঁতার শেখাতে অভিভাবকদের প্রতি অতিথিরা অনুরোধ জানান।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার    ম. জাভেদ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা উপস্থিত ছিলেন। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।