সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় প্রায় তিন হাজার অসহায় মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন | চ্যানেল খুলনা

খুলনায় প্রায় তিন হাজার অসহায় মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সাতটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় তিন হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের শ্রমজীবী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেনএ মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।

আজ (শুক্রবার) সকালে খুলনার মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ চত্ত্বরে ১ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন অসহায় ও দুস্থদের মাঝে কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছেন। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ মানতে অতিথিরা সকলের প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণে বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তাঁরা নগরীর ৩, ৪, ১১, ১৪, ৯ ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারশত ২৮ জন হিসেবে মোট দুই হাজার পাঁচশত ৬৮ জন অসহায় ও দুস্থর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা ও অর্থ বিতরণ করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।