সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রামপালে যুবলীগের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রামপালে যুবলীগের প্রস্তুতি সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার খুলনায় সফর উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার(১০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা যুবলীগের আয়োজনে ঝনঝনিয়া বাজার অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মো. নুরনবী, শেখ আরাফাত, মো. রুবেল, শেখ জাকারিয়া, শেখ সাহেদ, মো. বাকী বিল্লাহ, মো. রকিব শেখ, জসিম কাজী, মো. মিন্টু, পাপন, মো. হানিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী (১৩ ই নভেম্বর) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। সে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত জনসভায় বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাট গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

ফকিরহাটে জেলের সরকারি প্রকল্পের গরু মিললো অন্যের গোয়ালে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।