সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দৃর্বৃৃত্তদের গুলিতে প্রাণ গেল যুবকের | চ্যানেল খুলনা

খুলনায় দৃর্বৃৃত্তদের গুলিতে প্রাণ গেল যুবকের

খুলনা নগরীর গোবরচাকা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামের এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ আক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দৃর্বৃৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ইমনের বুকের বাম সাইডের খাচায় বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার লেনের মোহাম্মদ খার সামনে দাড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটর সাইকেলে করে ১০/১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন শেখের বুকের বাম সাইডের খাচায় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।