সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জলবায়ু পরিবর্তন ও প্রত্নতাত্ত্বিক মাঠকর্ম নিয়ে সেমিনার | চ্যানেল খুলনা

খুলনায় জলবায়ু পরিবর্তন ও প্রত্নতাত্ত্বিক মাঠকর্ম নিয়ে সেমিনার

চ্যানেল খুলনা ডেস্কঃ ‘পরিবর্তনশীল ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখোমুখি প্রতিবেশে প্রত্নতাত্ত্বিক মাঠকর্মের উদ্দেশ্য ও পদ্ধতি: পরিপ্রেক্ষিত বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চল’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ (বৃহস্পতিবার) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, প্রাচীন স্থাপনা বা পুরাকীর্তির মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের কাজ সীমাবদ্ধ নয়। প্রত্নতত্ত্বের পরিধি ব্যাপক বিস্তৃত। পরিবেশ, বন ও জলবায়ু প্রত্নতত্ত্বের অন্যতম উপাদান। প্রত্নতত্ত্বের মাধমে কোন অঞ্চলের ইতিহাস, ঐহিত্য ও জলবায়ু সম্পর্কে জানা যায়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অতীতে মানুষ যেসকল কৌশল অবলম্বন করেছে তার অভিজ্ঞতার মাধ্যমেই প্রস্তুতি নিতে বক্তারা পরামর্শ দেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে খুলনা ও বরিশাল বিভাগে সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ১১০টি এবং দুইটি বিভাগীয় জাদুঘরসহ মোট আটটি জাদুঘর রয়েছে। এসব জাদুঘরের মাধমে দর্শক, পর্যটক ও গবেষকদের প্রত্নতত্ত্ব বিষয়ে সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয়
কর্মকর্তা মো. বশিরুল-আল-মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আহমেদ জিয়াউর রহমান। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন। সভাপতিত্ব করেন প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আফরোজা খান মিতা। স্বাগত জানান সহকারী পরিচালক একেএম সাইফুর রহমান সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজ, বিশ^বিদ্যালয়ের
শিক্ষার্থী, শিক্ষকরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।