সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চিকিৎসক নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার, আটক ২ | চ্যানেল খুলনা

খুলনায় চিকিৎসক নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার, আটক ২

খুলনায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুমন রায়ের ব্যক্তিগত চেম্বার থেকে ১৬৫০ পিচ ইয়াব, ৫০ গ্রাম গাঁজ, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দিন পর্যবেক্ষণের পর খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার বিকালে যৌথভাবে “হেলথ গার্ডেন” নামের ওই হাসপাতালে অভিযান চালায়। হাসপাতালের অংশিদার ডা. সুমন রায়ের কক্ষটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং আসাদুজ্জামান হিরা (৩০) ও অথৈ (২২) নামের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর। তিনি বলেন, ডা. সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সেখানে বিদেশি মদের বোতল ও গাঁজা এবং ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। এ কারণে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে। ঘটনার পর থেকে ডা. সুমন রায় পলাতক রয়েছেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।