সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সমাপনী বইমেলায় প্রায় ১৫ লাখ টাকার বই বিক্রি | চ্যানেল খুলনা

খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সমাপনী বইমেলায় প্রায় ১৫ লাখ টাকার বই বিক্রি

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সমাপনী আজ (রবিবার) রাতে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা পরস্পরের সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে সামনে এগুতে হবে। এই বইমেলা খুলনাবাসীকে অনুপ্ররণা যুগিয়েছে। নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করতে হবে। বই হলো মানুষের প্রকৃত বন্ধু। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের সাথে অন্য বই পড়ার প্রবণতা থাকলে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। বইপড়া ও বইকেনার অভ্যাস গড়ে তুলতে পারলে জাতি মননে আরো সমৃদ্ধশালী হবে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ অতিকুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
চারদিন ব্যাপী এই বইমেলায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১০ হাজারের অধিক বই বিক্রি হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।