সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১, চালক আটক | চ্যানেল খুলনা

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১, চালক আটক

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত ১৬ বছরের এক যুবক নিহত হয়েছে। বুধবার (১ জুন) নগরীর হরিণটানা থানাধীণ মোস্তফার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও চালককে আটক পুলিশের নিকট সোপার্দ করেছে। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আটক কাভার্ডভ্যানের চালক হলেন, ছাচিবুনিয়া এলাকার জয়নাল গাজীর ছেলে মো: শামীম গাজী।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক খুলনা গেজেটকে বলেন, বুধবার বিকেল সোয়া ৫ টার দিকে নিহত ওই যুবক বাইসাইকেল চালিয়ে বাইপাস পার হয়ে বয়রার দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাতক কাভার্ডভ্যান বয়রা থেকে দ্রুত গতিতে বাইপাসের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তার ওপর পড়ে যায় ওই যুবক। এসময় কাভার্ডভ্যানের একটি চাকা ওই যুবকের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে কাভার্ডভ্যানসহ চালক শামীমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এখনও তার নাম ঠিকানা জানা যায়নি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।