সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

খুলনায় করোনায় কর্মহীন হয়ে পড়া একশত জন হকার, একশত হোটেল-রেস্তোরা শ্রমিক, দুইশত রিক্সা শ্রমিক, একশত প্রেস শ্রমিক এবং বড়বাজারের একশত জন হ্যান্ডিলিং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল।

আজ (রবিবার) সকালে খুলনার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই মানবিক সহায়তা বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে তিনটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় এক হাজার চারশত ৫০ জন অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।

দুপুরে খুলনার দৌলতপুরে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চারশত ২৮ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তাঁরা খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন এবং সোনাডাঙ্গা ইউসুফ বিদ্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ডের পাঁচশত ৭১ জন অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

খুলনায় ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।