সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনায় মৃত ব্যক্তিদের গোসল, দাফনের ব্যবস্থা নিবে ইসলামী আন্দোলন | চ্যানেল খুলনা

খুলনায় করোনায় মৃত ব্যক্তিদের গোসল, দাফনের ব্যবস্থা নিবে ইসলামী আন্দোলন

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার জানাজা ও দাফন ইসলামী নিয়মে সম্পন্ন করতে এগিয়ে এসেছেন খুলনার এক ঝাঁক আলেম। মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন বাস্তবায়নের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটি। গত শনিবার (১১ এপ্রিল) সকালে মহানগরীর ছোট বয়রাস্থ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসায় কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান পরিচালক করা হয়েছে খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল্লাহকে। সহকারী পরিচালক তিনজন হলেন- মুফতি মাহবুবুর রহমান, শেখ মো. নাসির উদ্দিন ও শেখ হাসান ওবায়দুল করীম। গ্রুপ প্রধান করা হয়েছে মাওলানা কারামত আলীকে। এছাড়া সদস্য মনোনীত হয়েছেন- মাওলানা হাফিজুর রহমান, মুফতি আমিরুল ইসলাম, মুফতি আওসাফুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা আব্বাস আমীন, সোয়েবুর রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, হাফেজ হাসান, গাজী ফেরদাউস সুমন ও মুহাম্মদ সোহেল। এ বিষয়ে গঠিত কমিটির প্রধান পরিচালক আমানুল্লাহ বলেন, খুলনা মহানগর ইসলামী আন্দোলন ও কওমী ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। করোনা ভাইরাসে খুলনায় কেউ মারা গেলে তার গোসল, কাফন, জানাজা ও দাফনের সার্বিক ব্যবস্থা করবে। করোনা আক্রান্ত কোনো রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে কমিটির গ্রুপ প্রধান মাওঃ কারামত আলীর মোবাইল নম্বরে (০১৯৬৯২৪২৫২৬) কল করলে সেখানে পৌঁছে যাবে কমিটির সদস্যরা।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।