সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া দুইশত পরিবহন শ্রমিক, একশত ১৫ জন মাহেন্দ্র চালক ও একশত ১৫ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার আজ (সোমবার) সকালে খুলনা রেলস্টেশন চত্ত্বরে এই খাদ্যসহায়তা বিতরণ করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এই দুর্যোগে সরকার আপনাদের পাশে আছেন। কোভিডে যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ৩৩৩ কল এর মাধ্যমে পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রী স্বচ্ছতার সাথে মেয়র ও অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এই দুর্যোগে কোন অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সেদিকে আমাদের নজর রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধানে তিনি সকলকে অনুরোধ করেন। এছাড়া জেলা প্রশাসক অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত খাদ্যসহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান স¤্রাট, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।