সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় এনআইডি কার্ড ও বিশ্ববিদ্যালয়ের সনদ জালিয়াতি চক্রের সদস্য আটক | চ্যানেল খুলনা

খুলনায় এনআইডি কার্ড ও বিশ্ববিদ্যালয়ের সনদ জালিয়াতি চক্রের সদস্য আটক

মহানগরী খুলনা থানা এলাকায় অভিযান চালিয়ে জাল এনআইডি কার্ড, জন্ম সনদ এবং বৈদেশিক বিশ্ববিদ্যালয়ের সনদপত্র জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার (১৭ অক্টোবর) কেসিসি সুপার মার্কেটে এ অভিযান চালানো হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগরীর একটি জালিয়াতি চক্রের সন্ধান পায় আভিযানিক দল । যারা জাল এনআইডি কার্ড, জন্ম সনদ ও বৈদেশিক বিশ্ববিদ্যালয়ের সনদপত্র জালিয়াতি ইত্যাদি প্রস্তুত করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ অক্টোবর) র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার আভিযানিক দল সদর থানাধীন কেডি ঘোষ রোডস্থ কেসিসি সুপার মার্কেটের ৮৫ নং তুহিন কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময় আসামী মোঃ তুহিন আলী সানা (৩২) কে গ্রেফতার করে তার দখল থেকে একটি সিপিইউ, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি মোবাইল, ২টি সীমকার্ড, একটি ভিজিএ ক্যাবল, একটি পাওয়ার ক্যাবল, একটি পেন ড্রাইভ, ৪ কপি জাল ভোটার আইডি কার্ডের কপি, ২ কপি জাল জন্ম সনদের কপি, ১ কপি ১নং আজগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এর জাল প্যাড, ১ কপি নকল বৈদেশিক সনদপত্র উদ্ধার করাহয়। গ্রেফতাকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।