সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইয়াবাসহ পু‌লিশ সদস্য আটক | চ্যানেল খুলনা

খুলনায় ইয়াবাসহ পু‌লিশ সদস্য আটক

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় ইয়াবা কারবা‌রির সঙ্গে জড়িত থাকার অভিযো‌গে পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। তার নাম মো. আকাশ রহমান (৩৫)। এ সময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা নগরীর এক‌টি আবাসিক হো‌টে‌লে অভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়। আকাশ রহমান বা‌গেরহাটের ফ‌কিরহাট থানার বা‌হির‌দিয়া পু‌লিশ ক্যা‌ম্পে কর্মরত রয়েছেন। তার পু‌লিশ কন‌স্টেবল নম্বর ৪১৫।এ ঘটনায় তার বিরু‌দ্ধে খুলনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সা‌র্কে‌লের প‌রিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপু‌রে নগরীর সা‌র্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন আবাসিক হো‌টে‌লে অভিযান চালানো হয়। এ সময় হো‌টে‌লের চতুর্থ তলার ৪৬ নম্বর কক্ষ থে‌কে পু‌লিশ সদস্য মো. আকাশ রহমানকে আটক করা হয়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। আসামিকে আদালতে সোপর্দ করা হ‌বে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।