সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আহত নেতাকর্মীদের দেখতে এলেন রিজভী | চ্যানেল খুলনা

খুলনায় আহত নেতাকর্মীদের দেখতে এলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সাপ্তাহিক ছুটির দিনে ধর্মঘট দিয়ে খুলনার গণসমাবেশ বানচাল করতে না পেরে তাদের লালিত ক্যাডারদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।
এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও সরকারের বুক কাঁপে না।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনায় শাসকদলের ক্যাডারদের হাতে আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খালিশপুর, ফুলতলাসহ বিভিন্ন জায়গায় আহত নেতাকর্মীদের দেখতে যান ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি শাসকদলের ক্যাডারদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপি অফিস পরিদর্শন করেন। এরপর তিনি অসুস্থ মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনকে দেখতে তার বাসায় যান।
এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহীর, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আলী আক্কাস, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইশতি, সাইফুল ইসলাম সান্টুসহ অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।