সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৯ বছরের কারাদণ্ড | চ্যানেল খুলনা

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৯ বছরের কারাদণ্ড

খুলনায় অস্ত্র আইনের দুটি ভিন্ন ধারায় মো. মামুন নামে এক যুবককে ১৯ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। দ-প্রাপ্ত আসামি মামুন পলাতক রয়েছে। সে নগরীর নাজিরঘাট এলাকার ইউসুফ কসাইয়ের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার মো. আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৬ অক্টোবর খুলনা থানা পুলিশ নগরীর শেরে এ বাংলা রোড এলাকার মোহাম্মাদ মনিরুজ্জামান এলুর জমির কাছ থেকে মামুনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশি তৈরি এলজি বন্দুক ও দুটি শটগানের গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে খুলনা থানার এসআই দেবাশীষ রায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর এসআই অরুণ কুমার দাস মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।