সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে খুলনার তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সূত্র জানান, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে নগরীর বড় বাজারের স্টেশন রোডে পেঁয়াজের বাজারে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় পাইকারী ব্যবসায়ী মা বাণিজ্য ভান্ডারের মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, মেসার্স সোনালী ট্রেডার্সের মালিক বাপ্পিকে ৬০ হাজার টাকা এবং তাজ ট্রেডিংয়ের মালিক আলী আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নিজেই এ অভিযানের নেতৃত্ব দেন। মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।