সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার ৬ আসনে নৌকা প্রতীকে লড়বেন যারা | চ্যানেল খুলনা

খুলনার ৬ আসনে নৌকা প্রতীকে লড়বেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তথা নৌকার মাঝি হতে চাওয়া ৪৬ জন প্রত্যাশী থেকে ৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পরিবর্তন হয়েছে তিনটি আসনে।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে খুলনার ৬টি আসনে এসব নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খুলনার ছয়টি আসনে মনোনয়ন পেলেন যারা- খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে সাবেক পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রশিদুজ্জামান মোড়ল।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।