সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার ৪ হাসপাতালে করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার ৪ হাসপাতালে করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

খুলনার চারটি করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৩ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের একজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন।
এর আগে গত রবিবার (১৮ জুলাই) খুলনায় ২৪ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুমেক হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট সাতজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মাদারীপুরের সাবিহা বেগম (৭০), বাগেরহাটের তৌহিদুজ্জামান (৫০), যশোরের সেলিনা (৫০), পাইকগাছার জাহানারা (৭৫), খালিশপুরের ফরিদ (৫৮) ও কালিয়ার দাউদ (৭০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনা নগরের লবণচরা এলাকার রিজিয়া বেগম (৬২) নামে এক রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার তিন রোগী মারা গেছেন। মৃতরা হলেন- মহানগরের খালিশপুরের পিয়ারা মজুমদার (৭১), একই এলাকার বকুল রানী দত্ত (৭২) ও যশোর সদরের জেলেমুন্নেছা (৭০)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনা মহানগরের দোলখোলার সাজ্জাদুল কবির (৫৭) ও দৌলতপুর পাবলা মধ্যপাড়ার খাদিজা বেগম (৫১) নামে দুই রোগী মারা গেছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।