সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার রূপসায় বালু ভর্তি ট্রাক চাপায় শিশু নিহত | চ্যানেল খুলনা

খুলনার রূপসায় বালু ভর্তি ট্রাক চাপায় শিশু নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার রূপসায় বালু ভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে মিম (৭) নামের একটি শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ২০ মিনিটে রূপসার বীরশ্রেষ্ট রুহুল আমিন সড়কের লকপুর ফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিম রূপসার লিকলাপুর গ্রামের ইব্রাহিম ঝুনার মেয়ে। তারা রূপসার বাগমারার লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়া থাকে।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল বলেন, দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে রূপসা সেতুর দিক থেকে বালু ভর্তি একটি ট্রাক (খুলনা মেট্রো-ড ১১০৩৪৫) বাস স্টান্ডের দিকে যাচ্ছিল। লকপুর ফিসের সামনে শিশুটিকে চাপা দিয়েছে। এতে শিশু মেয়েটি ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলিয়েছে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।