সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১১ বছর পর হাইকোর্টে শুনানি, খুলনার পারভীন সুলতানা ও তাঁর বাবা হত্যা মামলায় দ্রুত বিচার প্রত্যাশা | চ্যানেল খুলনা

১১ বছর পর হাইকোর্টে শুনানি, খুলনার পারভীন সুলতানা ও তাঁর বাবা হত্যা মামলায় দ্রুত বিচার প্রত্যাশা

প্রায় ১১ বছর পর বহুল আলোচিত এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যা ও ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানি এ মাসেই হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

মামলাটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা নগরীর লবণচরা থানার ঢাকাইয়া হাউসে পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ ও হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।

বিচারিক আদালত পাঁচ আসামিকে হত্যা ও ধর্ষণ—উভয় মামলায় মৃত্যুদণ্ড দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। মামলাটি এখন ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলসহ হাইকোর্টে বিচারাধীন।

দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া ঝুলে থাকায় নিহত পরিবারের সদস্য ও খুলনাবাসীর প্রত্যাশা, উচ্চ আদালতে দ্রুত শুনানি শেষে ন্যায়বিচার নিশ্চিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ জেমি গ্রুপের সদস্য আটক

১৯ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।