সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

খুলনা নগরের ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম(৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকালে সাড়ে ৪ টার দিকে ওই নারীর মরদেহ হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।

পুলিশ জানায়, শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ: খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিস্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেলে ৪ টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এবং মহিলা পুলিশ হোটেলের ওই কক্ষটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি গায়ের ওড়না পেচিয়ে আত্মহনন করে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।