সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত | চ্যানেল খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফুলবাড়িগেট ইস্পাহানী কলোনি থানার সামনে সড়ক দুর্ঘটনায় মোছা. রোকেয়া (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইস্পাহানী কলোনির বাসিন্দা।

জানা যায়, ফুলবাড়িগেট ইস্পাহানী কলোনি থানার সামনে খুলনা-যশোর মহাসড়ক পারাপারের সময় মোছা. রোকেয়া নামে ওই বৃদ্ধা দ্রুতগামী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টা ৩৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।