সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা | চ্যানেল খুলনা

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

বর্ণাঢ্য শোভাযাত্রা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনায় শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা ও খুলনার খ্যাতনামা প্রকাশনীসহ এবারের মেলায় মোট ৯০টি স্টল অংশ নিয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা (সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে) পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই জ্ঞানের উৎসব।

খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।

অনুষ্ঠানে কেডিএ’র চেয়ারম্যান বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বড় পরিসরে এ বইমেলা আয়োজনের কারণে মেলায় পাঠক-দর্শকের অংশগ্রহণ বেশি হবে বলে আশা করা যায়। এর ফলে মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোও বই বিক্রিতে উল্লেখ্যযোগ্য সাড়া পেতে পারেন। একইসাথে মেলাটি এ অঞ্চলের মানুষের জ্ঞানের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। মানুষের জীবনব্যাপী জ্ঞান আহরণের যে স্পৃহা, তা জাগাতে ও পূরণ করতে বইমেলা অনেকটাই সহায়ক হবে। মেলায় খ্যাতনামা অনেক প্রকাশনীর স্টল থাকায় তাদের প্রকাশিত বইগুলো আমরা সহজেই কেনার সুযোগ পাবো।

বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে প্রকৃত বন্ধুর মতো জীবনের গ্রহণ করতে পারলে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে। একইসাথে সেই সমাজ হবে তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গড়ার ভিত্তি।

এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে নগরীর নিউমার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বইমেলা আজ থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলা প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিনদিনে তিনটি সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া মেলা থেকে বই ক্রয়কারীদের মাঝে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা থাকছে। এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা অফিসের জন্য নয়টি, পুলিশ কন্ট্রোলরুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকছে। এছাড়া পাঁচটি খাবার স্টল থাকবে। প্রকাশনীর স্টলগুলোতে তারা নিজেদের প্রকাশিত বইগুলো প্রদর্শন ও বিক্রি করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

‘নতুন কুঁড়ি’ তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করবে: রকিবুল ইসলাম

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের নির্দেশ

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।